অষ্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফাইয়াজ হাসান বাবু'র বর্ণাঢ্য মিছিল ও বৃক্ষরোপণ
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান জেলা বিএনপির সদস্য সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর নেতৃত্বে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ আজ বুধবার অষ্টগ্রাম হাবেলী থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উপজেলা সদর, পূর্ব অষ্টগ্রাম, দেওঘর, বাঙ্গালপাড়া, কালমা, খয়েরপুর- আব্দুল্লাপুর, কাস্তুল, দেওঘর ইউনিয়নের বিএনপি, ছত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক, মৎসবীজি দল সহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীরা অংশ নেয়।
বাদ্যযন্ত্র বাজিয়ে, লাঠিখেলা, মোটরশুভ যাত্রা, ব্যানার, ফেস্টুনসহ বর্নাঢ্য মিছিলে নানা স্লোগানে মুখরিত হয় উপজেলার হাট-বাজার ও সড়ক।
পরে, হাবলীবাড়ী আল-হোসাইনী জামে মসজিদের সামনে বৃক্ষ রোপণ শেষে, নেতাকর্মীদের বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আশরাফী, উপজেলা কৃষক দলের সভাপতি ইউনূস আলী মেম্বার, যুবলনেতা হালিম, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জুয়েল মিয়া, মৎসবীজি দলের আহবায়ক মাফুজ আলম খান, সরকারি রোটারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফরহাদ আহমেদ প্রমুখ।