মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | মাঘ ২০, ১৪৩২

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মাঘ ২০, ১৪৩২

নতুন বছরে নতুন বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-০৯-২৪ ২১:০১:৩৮

ডেস্ক রিপোর্ট ::

নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ তথ্য জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পয়লা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সবাই নতুন বছরের বই পাবে। বইয়ের মানের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। কর্ণফুলী পেপার মিলের মতো ভালো মানের কারখানার কাগজ দিয়ে এবার বই ছাপা হবে।’

অন্য বছরের মতো আগামী বছরও বই উৎসব হবে কি না, তা নিশ্চিত করেননি অর্থ উপদেষ্টা। তিনি জানান, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

SStv