শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | বৈশাখ ৫, ১৪৩৩

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বৈশাখ ৫, ১৪৩৩

ভ্যাট আইনের ভয় - সংস্কারে কি দূর হয়?

বাংলাদেশে রাজস্ব সংক্রান্ত তিনটা শুল্ক ও কর ব্যাবস্থা জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে। প্রথম-কাষ্টমস হল দেশে থেকে বিদেশে গেলে পাশপোর্টে ডিপার্চার ও ফিরে আসলে এ্যারাইভাল সিলের ন্যায়। শুধুমাত্র পন্য আমদানী ও রপ্তানীর সময় কাষ্টমস আইন (পন্যের জীবনে একবার) প্রয়োজন হয়। দ্বিতীয় - আয়কর বছরে একবার, সেটা আয়ের উপর নেওয়ার কথা থাকলেও শর্ত জুড়ে দেওয়া হয়েছে প্রফিট এর সাথে।তৃতীয়- ভ্যাট হল ব্যবসায়ীর প্রতিটা নিস্বাসে, প্রতিটা বিশ্বাসে। ধরুন ব্যবসায়ী বাসা থেকে বের হয়ে কোথাও যাবেন, যদি নিজের গাডি হলে অকটেনের উপর এক রকম ও গাড়ীভাড়া করলে ভ্যাট হার ভিন্ন হবে। ভাবছেন রিক্সা, সিএনজি, উবার বা বাসে তো ভ্যাট হয় না কিন্ত বার্ষিক হিসাব বিবরনী অডিট করলে ট্যুর বা যাতয়াত হিসাবে খরচ দেখালে, ভ্যাট আইনের অজুহাত বা বিবিধ খাতে নিয়ে ১৫% হারে ভ্যাট হওয়ার আছে।

sstv