শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | বৈশাখ ৫, ১৪৩৩

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বৈশাখ ৫, ১৪৩৩

খন্দকার আনসার আলীর স্মরণ সভা ১৯ আগস্ট

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৮-১৭ ১৯:৩৭:১০

রাজনীতিবীদ ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আনসার আলী হাজারী গত ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর (১৯৪৫–২০২৫)। 

মৃত্যুকালে তিনি দুই সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। 

তার স্মৃতি, কর্ম ও অবদানকে স্মরণ এবং রুহের মাগফেরাতের জন্য ১৯ আগস্ট মঙ্গলবার ২০২৫ মাগরিবের নামাজের পর স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  

দোয়া মাহফিলটি তার বাসভবনে (হাউস নং ৭, ভিলা ডি এস্তে, ময়মনসিংহ রোড, পরিবাগ, বিশ্বসাহিত্য কেন্দ্র সংলগ্ন, বাংলামোটর) অনুষ্ঠিত হবে। 

দোয়া মাহফিলে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করবেন। এতে তার পরিবারের সদস্যরা সবার উপস্থিতি ও আন্তরিক দোয়া কামনা করেছেন। 

SStv