এআই আসার ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে কোন পেশা
জেনারেটিভ এআই-এর আগমনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে কর্পোরেট ওয়ার্ল্ডের চেহারায়। তবে এই প্রযুক্তি দুঃস্বপ্ন, নাকি সম্ভাবনার নতুন দিগন্ত? কোন পেশা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে এই প্রযুক্তির জেরে? সদ্য প্রকাশিত এক মাইক্রোসফট রিপোর্ট বলছে, অনুবাদক, ইতিহাসবিদ, গ্রাহক পরিষেবা কর্মী, এমনকি লেখকদের কাজেই নেমে আসতে চলেছে সবচেয়ে বড় পরিবর্তন।