গণসংযোগকালে ঈগল মার্কার প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা
যতই বাধা আসুক, ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত করবো
নিজস্ব প্রতিনিধি ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল মার্কা প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসনের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ, পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর শহরের সিনেমা হল পাড়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
এছাড়া আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ভালাইপুর, গোপিনগর, কুলপালা, রুইতনপুর, হাঁপানিয়া, চিৎলা, আইন্দিপুর ও কয়রাডাঙ্গা গ্রামসহ পুরো ইউনিয়নজুড়ে বিকেল থেকে রাত পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন দিলীপ কুমার আগরওয়ালা। এসময় তিনি ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করেন
এসময় দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদের সততা দিয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদীয় এলাকাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবো। তাই ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট সেন্টারে যেতে হবে। যত বাধাই আসুক ঈগল মার্কার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো। আমি আপনাদের কথা দিচ্ছি দুর্দিনে আপনারা সবার আগে আমাকে পাশে পাবেন।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুর নেতৃত্বে গণসংযোগ, পথসভা ও অফিস উদ্বোধনকালে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান এড আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের নেতা এড শফিকুল ইসলাম শফি, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন, সাবেক ছাত্রলীগ নেতা কুলপালা গ্রামের কৃতী সন্তান আলমগীর কবির শিপলুসহ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের ঈগলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।