ঢাকা-আরিচা মহাসড়কে প্রাণ গেলো ৩ জনের
সাভার প্রতিনিধি ::
ঢাকার ধামরাই ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা তিন পথচারীকে চাপা দেয় সেলফি পরিবহনের একটি বাস। এতে দুজন নিহত হন। আহত হন একজন।
নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে ও ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত মো. রুবেল পারভেজ ও মানিকগঞ্জের শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নান।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলফি পরিবহনের বাসটি রেখে পালিয়ে গেছেন চালক ও সহযোগী। বাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।