শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | বৈশাখ ৫, ১৪৩৩

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বৈশাখ ৫, ১৪৩৩

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২ শিশু নিহত

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-০১-১৭ ১১:১৫:৩৬

আন্তর্জাতিক ডেস্ক ::

পাকিস্তানের ভেতরে একটি সুন্নি ‘উগ্রবাদী’ গ্রুপের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তার প্রতিবেশী ইরান। এতে দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে এই হামলা চালানো হয়। সোমবার (১৫ জানুয়ারি) ইরাক ও সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর পাকিস্তানে হামলা চালালো ইরান। এ ঘটনায় চরম ক্ষোভ ও প্রতিশোধ নেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে ইসলামাবাদ।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে বেলুচিস্তানের জৈশ আল-আদল নামক উগ্রবাদী গ্রুপের দুটি ঘাঁটি ধ্বংস করেছে। এটি ইরানে জৈশ আল-ধুম নামে পরিচিত। বেলুচিস্তানের কোহ-সবজ বা সবুজ পর্বত এলাকায় ছিল ঘাঁটি দুটি।

বুধবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বলেন, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ইরানের এমন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। এ ধরনের কর্মকাণ্ড পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন ও পুরোপুরি অগ্রহণযোগ্য। এর পরিণাম হতে পারে ভয়াবহ।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগের অনেক সুযোগ থাকা সত্ত্বেও এ ধরনের কাজ উদ্বেগ আরও বাড়াবে। পাকিস্তান এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রতিবাদ জানিয়েছে। এছাড়া ইরানের শ্যাজ ডি অ্যাফেয়ার্সকে তলব করে নিন্দা জ্ঞাপন করা হয়েছে।


SStv