শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | বৈশাখ ৫, ১৪৩৩

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বৈশাখ ৫, ১৪৩৩

ওয়াসা এমডি তাকসিমসহ ৭ জনকে দুদকে তলব

প্রকাশিত: ২০২২-১০-১৮ ১৩:৩৩:২০

নিজস্ব প্রতিনিধি :: 

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ অন্যদের বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলীসহ সাত কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৯ ও ২০ অক্টোবর তাদের হাজির হতে বলা হয়েছে।  তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতি সুবিধা নিয়েছেন।

গতকাল সোমবার (১৭ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি তাদের কাছে পাঠানো হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মো. কামরুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, সহকারী সচিব মৌসুমী খানম ও ডেপুটি চিফ ফাইন্যান্স অফিসার রত্নদ্বীপ বর্মণকে আগামী ২০ অক্টোবর হাজির হতে বলা হয়েছে। ১৯ অক্টোবর তলব হাজির হতে বলা হয়েছে- ঢাকা ওয়াসার পরিচালক (উন্নয়ন) মো. আবুল কাশেম, পরিচালক (কারিগরি) এ কে এম সহিদ উদ্দিন ও কো-অর্ডিনেশন অফিসার শেখ এনায়েত আবদুল্লাহকে।

SStv