শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | বৈশাখ ৫, ১৪৩৩

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বৈশাখ ৫, ১৪৩৩

রাজধানীতে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেফতার

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-১২ ১৩:১৩:৫৯

ডেস্ক রিপোর্ট :: 

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মো. নান্নু (৪১), শাহজালাল শিকদার (৫০) ও আমির হাসান (২৫)।

আজ রবিবার সকালে এ তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম। তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে নান্নুকে ৭ নভেম্বর দুপুরে সাভার থানাধীন দক্ষিণ রাজাসন এলাকা থেকে, শাহজালাল শিকদারকে ৯ নভেম্বর বিকালে রাজধানীর শ্যামলী এলাকা থেকে এবং আমির হাসানকে ১০ নভেম্বর রাতে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়।

SStv