শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | বৈশাখ ৫, ১৪৩৩

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বৈশাখ ৫, ১৪৩৩

পোশাক শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-০৯ ১০:৫৯:০৫

আন্তর্জাতিক ডেস্ক :: 

দাবি অনুযায়ী ন্যূনতম মজুরি বৃদ্ধি না করার প্রতিবাদে বাংলাদেশে আন্দোলনরত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বিরুদ্ধে সহিসংতার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটি বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে অপরাধীকরণেরও নিন্দা জানিয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রেস বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে ২৬ বছর বয়সী কারখানা শ্রমিক এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য রাসেল হাওলাদার পুলিশের হাতে নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত। এছাড়া যুক্তরাষ্ট্র ৩২ বছর বয়সী ইমরান হোসেনের ক্ষতির জন্য শোক প্রকাশ করছে, যিনি ঢাকার একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের আগুনে মারা গেছেন। আমরা তাদের পরিবার এবং বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানাই।

SStv