শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | বৈশাখ ৫, ১৪৩৩

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বৈশাখ ৫, ১৪৩৩

শুক্রবার রাজধানীতে র‍্যালি করবে বিএনপি

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-১১-০৭ ১৭:২২:০৯

ডেস্ক পোর্ট ::

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে র‍্যালি করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হবে। এরপর কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

কর্মসূচিতে দলের জাতীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থককে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে র‍্যালি অনুষ্ঠিত হবে, সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শুক্রবার বিকেল ৩টায় র‍্যালিটি শুরু হবে। র‍্যালি শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন।

SStv