পাকিস্তানে সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩
পাকিস্তানে সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩পাকিস্তানে সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩পাকিস্তানে ঘটল আত্মঘাতী বোমা বিস্ফোরণ। হামলায় নিহত কমপক্ষে ২৩ জন এবং আহত একাধিক। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানান, আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুন খোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে ভোরে এ হামলা চালানো হয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।