দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে ৩৯৯টি ভোট কেন্দ্র চূড়ান্ত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে ৩৯৯টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটওয়ারী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে ভোট কেন্দ্র ছিল ৩৫৮টি।