বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ভাদ্র ১৯, ১৪৩৩

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভাদ্র ১৯, ১৪৩৩

যুবসমাজকে দক্ষ, আধুনিক ও সচেতনরূপে গড়তে সরকার প্রশিক্ষণ প্রদান করছে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, আমাদের যুবসমাজকে পরিপূর্ণ দক্ষ, আধুনিক ও সচেতনরূপে গড়ে তোলার লক্ষ্যে সরকার দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে। তিনি বলেন, ‘তাদের অনেকেই আজ সফল আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এদেশের প্রশিক্ষিত যুবরা বিদেশেও কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে এবং দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে।’আগামীকাল ‘জাতীয় যুব দিবস’ উপলক্ষ্যে আজ মঙ্গলবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। এবছর দিবসটির প্রতিপাদ্য “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

নদীতে ভাসছিল অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাসিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে লাশ উদ্ধার করে মুলাদী থানায় নিয়ে আসা হয়। আগামীকাল মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, অর্ধগলিত লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। সেখানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের সঙ্গে পরিচয়পত্র পাওয়া গেছে।

sstv