বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার। ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি এবং জামায়াত।