বাংলাদেশসহ ১৫০ দেশে চালু হলো ‘হোয়াটসঅ্যাপ চ্যানেল’ ফিচার
মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে চ্যানেল ফিচার চালু করেছে মেটা। এখন থেকে কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসাপ্রতিষ্ঠান ও সেলিব্রেটিরা এমনকি ব্যক্তি নিজেও চ্যানেল খুলতে পারবে। গত জুনে কয়েকটি দেশে চালু হওয়া এই ফিচার এখন বাংলাদেশসহ ১৫০টি দেশে পাওয়া যাচ্ছে। মেটার সিইও মার্ক জাকারবার্গ নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেলে এ খবর দিয়েছেন।